শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৪:৪৫

২০ হাজার ভোটের ব্যবধানে জয়ী জামায়াত আমির

২০ হাজার ভোটের ব্যবধানে জয়ী জামায়াত আমির

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

সূত্রমতে, এ আসনে মোট ১২৭টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট।

অন্যদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। অর্থাৎ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে বিজয়ী হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে