এমটিনিউজ২৪ ডেস্ক : চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা। এবারের নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে একটি রাজধানীর ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
বেসরকারি তথ্যমতে, ঢাকা-৮ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।
আসনটিতে মোট ভোটার ছিলো ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন। আর নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন আর হিজরা ১ জন।
ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, জনগণের সমর্থনে এই জয় এসেছে। যেহেতু সরকারি ঘোষণা এখনো আসেনি তাই সবাই সংযত থাকবেন। আগামীকাল সরকারিভাবে ঘোষণা হলে আমরা সবাই বিজয়োল্লাস করব ইনশাআল্লাহ।