শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ১০:০৩:১৮

ইউক্রেনে কতজন সৈন্য নিহ'ত হয়েছে, ২৩ দিন পর নতুন তথ্য দিল রাশিয়া

ইউক্রেনে কতজন সৈন্য নিহ'ত হয়েছে, ২৩ দিন পর নতুন তথ্য দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যু'দ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত নিজেদের কতজন সৈন্য নিহ'ত হয়েছে এবং কতজন আহ'ত হয়েছে নতুন করে সেই ত'থ্য জানিয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে তাদের ১,৩৫১ জন সেনা মা'রা গেছেন। আহ'ত হয়েছেন ৩,৮২৫ জন।

২ মার্চ প্রথমবার হ'তাহ'তের সংখ্যা জানায় রাশিয়া। সে সময় তারা জানায় ইউক্রেনে তাদের ৪৯৮ জন সেনা নিহ'ত হয়েছে। 

এদিকে রাশিয়া যে হ'তাহ'তের সংখ্যা জানিয়েছে তা ইউক্রেনের দেওয়া ত'থ্য অ'নু'যায়ী অনেক কম। ইউক্রেন জানিয়েছে তারা এখন পর্যন্ত রাশিয়ার ১৬ হাজার সেনাকে হ'ত্যা করেছে। 

তাছাড়া ন্যাটো জানিয়েছে, তাদের বিশ্বাস ইউক্রেনে ৭-১৫ হাজার রুশ সেনা নিহ'ত হয়েছে। এদিকে শুক্রবার রাশিয়ার সেনাদের হ'তাহ'তের বিষয়টি জানান রাশিয়ার সিনিয়র সামরিক কর্মকর্তা মিখাইল মিজিনসেভ। তিনি জানিয়েছেন ইউক্রেন থেকে ৪ লাখেরও বেশি নাগরিককে উ'দ্ধা'র করে রাশিয়ায় নিয়ে এসেছেন তারা। এর মধ্যে রয়েছেন ৮৮ হাজার শি'শু ও ৯ হাজার বিদেশী নাগরিক। সূত্র: আল জাজিরা 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে