শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৮:০৯

এই খবর ছড়িয়ে পড়তেই হু হু করে কমছে স্বর্ণের দাম, এক ধাক্কায় বড় পতন

এই খবর ছড়িয়ে পড়তেই হু হু করে কমছে স্বর্ণের দাম, এক ধাক্কায় বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের চাকরি পাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ চলতি মাসেই ব্যাংকের সুদের হার বাড়িয়ে দিতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ববাজারে হু হু করে কমছে স্বর্ণের দাম।

শুক্রবার এক দিনেই বিশ্ববাজারে স্বর্ণের দাম ১.২ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৪১৯ ডলারে। কর্মসংস্থানের খবর প্রকাশের পরপরই লেনদেনের একপর্যায়ে দাম আরও নেমে গিয়ে দাঁড়িয়েছিল ৪,৩৬৪ ডলারে, যা চলতি সপ্তাহে স্বর্ণের বাজারে সবচেয়ে বড় পতনের রেকর্ড।

আসলে মার্কিন সরকারের প্রকাশিত তথ্যে দেখা গেছে, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে প্রচুর নতুন চাকরি তৈরি হয়েছে এবং বেকারত্বের হার কমে স্থির রয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা এত ভালো থাকায় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে আর কোনো বাধা দেখছে না। আর সুদের হার বাড়লে সাধারণত বিনিয়োগকারীরা স্বর্ণ ছেড়ে ব্যাংকে টাকা জমানো বা শেয়ারবাজারে বিনিয়োগ করা লাভজনক মনে করেন।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য দামি ধাতুর দরও কমেছে। রুপার দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫.৮৩ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য ধাতুর দামও এক ধাক্কায় বেশ খানিকটা পড়ে গেছে। 

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে জিনিসপত্রের দাম কতটা বেড়েছে বা কমেছে সেই হিসাব প্রকাশের পর স্বর্ণের বাজার কোন দিকে যাবে তা আরও স্পষ্ট হবে। সূত্র: রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে