বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫:৪৭

যেসব কাগজপত্র দিলে এই টাকা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

যেসব কাগজপত্র দিলে এই টাকা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

এমটিনিউজ২৪ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৪ শতাংশ হারে কর্তন করা কল্যাণ ট্রাস্টের টাকা পাওয়ার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন ত্রুটির কারণে যারা এখনো এ টাকা পাননি, তাদের জাতীয় পরিচয়পত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত গুগল ফরমে জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে যারা এরই মধ্যে এমপিও থেকে ৪ শতাংশ হারে কর্তনকৃত জমার টাকা পেয়েছেন, তাদের অবশিষ্ট প্রাপ্য অর্থ আবেদন জমার তারিখের ক্রমানুযায়ী দ্রুত যাচাই সম্পন্ন করে স্ব স্ব ব্যাংক হিসাবে পাঠানো হবে।

এছাড়া যেসব শিক্ষক-কর্মচারী জমার অর্থ বিভিন্ন ত্রুটির কারণে এখনো পাননি, তাদের জাতীয় পরিচয়পত্রের কপি এবং বিজ্ঞপ্তির তারিখ থেকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের কপি নির্ধারিত গুগল ফরমের লিংকে নির্ভুল তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে দেওয়া ও আপলোড করার জন্য অনুরোধ করা হয়েছে। 
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে