আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা কমেছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে জ্বালানি তেল।
শুক্রবার (১৩ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০.২৯ শতাংশ কমে ৯৫ ডলার ৫৪ সেন্টে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০.৬৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলার ১৮ সেন্টে দাঁড়ায়।
চলতি সপ্তাহে তেলের বাজারে বেশ ওঠানামা দেখা গেছে। শুক্রবারের এই দরপতনের আগে টানা দুই দিন দাম বেড়েছিল।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনায় তেলের দাম কমেছিল। তবে ইয়েমেনের হুতিদের সৌদি আরবের অবকাঠামোতে হামলা এবং তেলবাহী জাহাজে আক্রমণের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। এখন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা কিছুটা কমেছে। সূত্র: আল-জাজিরা