বুধবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৬:৪৫

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আশা এনজিও

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আশা এনজিও

এমটিনিউজ২৪জবস : আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি জুনিয়র লোন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আশা এনজিও

পদের নাম: জুনিয়র লোন অফিসার
লোকবল নিয়োগ: ১৪৫৫ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ২৩ হাজার ৯০৯ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস, পি.এফ, গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট,বাংলা নববর্ষ ভাতা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে