মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৮:৪৪

চাকরি দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

চাকরি দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

এমটিনিউজ২৪জবস : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের প্রতিষ্ঠানে ফ্রন্টএন্ড ইঞ্জিনিয়ার পদে দক্ষ জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৮ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স, সিএসই, আইটি বা সমমান বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

চাকরিটি হবে ফুলটাইম, এবং নির্বাচিত প্রার্থীকে ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

আবেদন করতে আগ্রহীরা এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা জরুরি।

আবেদনের শেষ তারিখ: ৮ মার্চ ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে