রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৪:১৩

বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য অধিদপ্তরে

বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য অধিদপ্তরে

এমটিনিউজ২৪জবস : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ ও ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

১. হ্যাচারি সহকারী

পদসংখ্যা: ৫

যোগ্যতা: জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এসএসসি পাস ও মৎস্য বিষয়ে ডিপ্লোমা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২. ভান্ডার রক্ষক

পদসংখ্যা: ২

যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. গাড়িচালক

পদসংখ্যা: ৬

যোগ্যতা: জেএসসি পাস, ২ বছরের অভিজ্ঞতা এবং বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্স।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৩৫

যোগ্যতা: এইচএসসি পাস, কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন; টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. ক্যাশিয়ার

পদসংখ্যা: ৪

যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস; বেসিক কম্পিউটার (এমএস ওয়ার্ড, এক্সেল, ই-মেইল, ইন্টারনেট) কোর্স সম্পন্ন।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. ডেকহ্যান্ড (উচ্চস্কেল)

পদসংখ্যা: ৬

যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি; সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ১২৬

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। 

বিস্তারিত দেখুন এখানে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে