শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ০৯:৫০:৩৩

চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও

চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটির ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা: টেকনিক্যাল অফিসার, নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল নোয়াখালীতে।
 
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া মোবাইল বিল, উৎসব বোনাস, বিনামূল্যে থাকার ব্যবস্থা, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা দেয়া হবে।
 
আবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে
 
আবেদনের সময়সীমা: আগামী ২৯ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে