এমটিনিউজ২৪জবস : সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে ‘ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠান: সিঙ্গার বাংলাদেশ লিমিটেড
পদের নাম: ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: ৩০
চাকরির ধরন: ফুল-টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বয়সসীমা: ২৪–৪০ বছর
বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষে
আবেদন সংক্রান্ত তথ্য
আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।