শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ১০:৪৫:০৭

নিয়োগ হবে এনসিসি ব্যাংকে, আবেদন অনলাইনে

নিয়োগ হবে এনসিসি ব্যাংকে, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪জবস : বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশনস, প্রোডাক্ট অ্যান্ড সেলস বিভাগের কার্ড ডিভিশনে ‘এও টু অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে প্রার্থীকে এমবিএ, এমবিএম অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)

বিভাগ: অপারেশনস, প্রোডাক্ট অ্যান্ড সেলস

পদের নাম: কার্ড ডিভিশন (এও টু অফিসার)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর  

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। চাকরির দায়িত্ব পালনের জন্য প্রার্থীকে ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে