মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ০৯:১২:৪৬

আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে

আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪জবস : আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি সেলস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: সেলস অ্যাসোসিয়েট 
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস 
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: আউটলেটে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা (বনানী, বনশ্রী, ধানমন্ডি, গুলশান, মিরপুর, মিরপুর ১, মগবাজার, উত্তরা সেক্টর ৪, ওয়ারী)
বেতন: ১০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।