সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ০১:৫১:৫৬

অনন্ত জলিলের তোপের মুখে যা বললেন মিশা

অনন্ত জলিলের তোপের মুখে যা বললেন মিশা

বিনোদন ডেস্ক: ‘আমার কথা ভুলভাবে বুঝেছেন অনন্ত জলিল কিংবা কেউ ভুলভাবে তাকে ব্যাখা করেছেন। আমি আসলে অনন্ত জলিলের সমালোচনা করিনি। করেছিলাম বাজেটের। ’

অনন্ত জলিলের বক্তব্যের পর এভাবেই প্রতিক্রিয়া জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। এর আগে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত দিন দ্য ডে-এর মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছিলেন তিনি। 

আর এ কারণেই অনন্ত জলিলের তোপের মুখে পড়ে অবস্থান বদলালেন মিশা সওদাগর। মিশার সমালোচনার জবাবে অনন্ত বলেন, ‘চলচ্চিত্রের উন্নয়নে মিশার কোনো অবদানই নেই। তিনি আমার ছবি নিয়ে বলার কে?’

অনন্ত জলিলের বক্তব্যের প্রতিক্রিয়ায় মিশাও চুপ থাকেননি। মিশা বলেন, ‘অনন্ত জলিল আমার কথা ভুলভাবে বুঝেছেন কিংবা ভুলভাবে ব্যাখা করেছেন। হতে পারে কেউ আমার কথার ভুল ব্যাখ্যা তাকে দিয়েছে। আমি আসলে অনন্ত জলিলের সমালোচনা করিনি। করেছিলাম বাজেটের।’

এই খল-অভিনেতা বলেন, ‘১২০ কোটি টাকা বাজেট নিয়ে। তো বাজেট দিয়ে একটা ছবি না বানিয়ে যদি এই বাজেট দিয়ে শাহরুখ খানের রেড চিলির মতো একটা স্টুডিও বানিয়ে দিতেন তাহলে সেই স্টুডিও থেকে শাকিব খান, শুভ, বাপ্পি, সাইমন ও সিয়ামদের ছবিও বানানো যেতো।’

মিশা সওদাগর বলেন, ‘আমরা সবার ছবির সেখানে কাজ হতো। অনন্ত যেহেতু শখে ছবি করেন তিনিও বছরে  একটা করে ভালো ছবি বানাতেন। আমার কথার মূল উদ্দেশ্য ছিলো এটাই।’ আরও পড়ুন: ডুবতে ডুবতে আমির ভেসে উঠলেও, পারলেন না অক্ষয় কুমার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে