বিনোদন ডেস্ক : অবশেষে বিরাট কোহলি ও আনুশকা শর্মার মধ্যকার অভিমানের বরফ গলতে শুরু করেছে। যার ফলে এশিয়া কাপ চলাকালে বিরটকে ফোন দিয়েছিলেন আনুশকা। এরপর দুজনই ইন্সটাগ্রামে সেলফি শেয়ার করেন।
তবে এবার শোনা যাচ্ছে সুলতান-এর শুটিং-এর সময় নাকি ২-৩ দিনের জন্য ছুটি নিয়েছিলেন আনুশকা শর্মা। আর ওই ছুটি নিয়েই তিনি নাকি বিরাটের সঙ্গে দেখা করেছেন।
সূত্র বলছে, সুলতান থেকে ব্রেক নিয়ে বিরাটের সঙ্গে দেখা করে তার সঙ্গে সময় কাটিয়েছেন আনুশকা শর্মা। কিন্তু, সেই চুপি চুপি দেখা করার বিষয়ে বিরাট কিম্বা আনুশকা কোনও মন্তব্যই করতে চাইছেন না।
একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই সূত্র উঠে এসেছে। কিন্তু, সমালোচকদের কথায়, আনুশকা, বিরাটের যদি প্যাচ আপ হয়েই যায়, তাহলে সামনাসামনি কেউ কিছু স্বীকার করছেন না কেন?
এদিকে, সুলতান নিয়ে শুটিং-এর সময় থেকেই বিরাট এবং আনুশকার সঙ্গে মন কষাকষি শুরু হয়। অভিযোগ, সুলতান-এর শুটিং শুরু হওয়ার পরই নাকি বিরাটের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আনুশকা শর্মা।
এমনকি, কেরিয়ার নিয়ে ব্যস্ত বলেই আনুশকা এখন বিয়ে করতে রাজি নন বলেও স্পষ্ট জানিয়ে দেন। আর তারপরই বিরাটের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় আনুশকা শর্মার।
এরপরই দু’জনই নিজেদের সোশ্যাল সাইট থেকে একে অপরকে ডিলিট করে দেন। ওইসব জল্পনার মাঝেই বিরাট স্পষ্ট জানিয়ে দেন, তার সঙ্গে আনুশকার কোনও যোগাযোগ নেই। ফাইনালি তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে বলেও দাবি করেন বিরাট।
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন