শনিবার, ১৩ জুন, ২০২৬, ০২:৩৫:০৪

বহুতল কারখানায় আগুন

বহুতল কারখানায় আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরে একটি বহুতল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ ইউনিট কাজ শুরু করেছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পর ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে