সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৪৪:০৬

এক্স হ্যাকাররা চিহ্নিত, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির

এক্স হ্যাকাররা চিহ্নিত, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক করে নোংরা পোস্ট করা হয়েছে। কারা এই কাজ করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। জাতির সামনে এই অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়বে। সেখানে নেতৃত্বও দেবেন তরুণরা, আর মুরুব্বিরা পেছন থেকে সাহস যোগাবেন। কেউ কোনো অপরাধ করে পার পাবে না। সমতার দেশ গড়া হবে। কোনো নারীকে হেনস্তা করা হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জামায়াতের।

তিনি আরও বলেন, একদল লোক ফ্যামিলি কার্ড দেবে। তাদের হাতে দেশ নিরাপদ নয়। পরাজয় নিশ্চিত জেনে একটি দলের মাথা খারাপ হয়েছে। মাঘ মাসে মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন? ১২ তারিখ ইনসাফের পক্ষে ফয়সালা আসবে।

এর আগে দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, এই নির্বাচন ৫৪ বছরে যে রাজনীতি ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই বস্তা পঁচা রাজনীতির কবর রচনা করবে।

এর আগে শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট দেওয়া হয়। মুহূর্তেই তা ভাইরালও হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে