সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০১:১৯

১২ তারিখে তাদের ‘জানাজা’ হবে: হাসনাত আবদুল্লাহ

১২ তারিখে তাদের ‘জানাজা’ হবে: হাসনাত আবদুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির ‌‘জানাজা’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভোটের মধ্য দিয়ে আগামী ১২ তারিখ জাতীয় পার্টির আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে। তারা অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের জানাজা।’

‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দেখেছি ওপেনে তারেক জিয়া (তারেক রহমান) ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। ডা. শফিকুর রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। 

অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।”

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এবার সময় এসেছে পরিবর্তনের। সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয়।’

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কাউনিয়া-পীরগাছা আসনে ১১ দলের প্রার্থী আখতার হোসেনসহ অনেকে বক্তব্য দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে