এমটিনিউজ২৪ ডেস্ক : এবার হ্যাকড হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নম্বর । সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে উপদেষ্টা লিখেন , 'আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোন অর্থ সাহায্য চাচ্ছিনা। এ ধরণের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।'
উল্লেখ্য, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে নিয়োগপ্রাপ্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।