বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ০৪:২৪:৪৯

আজ এক দিনেই দুইবার কমলো স্বর্ণের দাম

আজ এক দিনেই দুইবার কমলো স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : ৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরো কমল সোনার দাম। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা আজ বিকেল থেকেই কার্যকর বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে