বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ০৭:১২:৪২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‌‘মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

নরেন্দ্র মোদি বলেন, ‘বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন।’

শান্তি কামনা করে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি।’

‘আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। মহামান্য অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন। এ সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত‍্যাশা করেন।’

চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে