এমটিনিউজ২৪ ডেস্ক : এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড় দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
আজ মঙ্গলবার অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদুল আজহা-২০২৬ বাবদ ৪টি চেক বণ্টন অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১৮ মে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষক-কর্মচারীগণ ১৯ মের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ঈদুল আজহা-২০২৬ উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।