এমটিনিউজ২৪ ডেস্ক : বর্তমান সরকার প্রতিটি জনগণের দোরগোড়ায় নাগরিক ও মানবিক সেবা পৌঁছে দিতে চায় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।
মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুতুল এ কথা বলেন।
মানুষকে সেবা পৌঁছে দিতে দেশের যেকোনোস স্থানে যেতে হলে সেখানে যাবেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘জনগণের জন্য কাজ করতে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই সরকার জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চায়।’
এর আগে প্রতিমন্ত্রী ভূমি সেবা মেলা উপলক্ষে র্যালিতে অংশ নেন। পরে ভূমি সেবা মেলার স্টল পরিদর্শন করেন।