রবিবার, ০৭ জুন, ২০২৬, ০৮:২৫:৪৬

লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা দাম কমলো যে জ্বালানি তেলের

লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা দাম কমলো যে জ্বালানি তেলের

এমটিনিউজ২৪ ডেস্ক : বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমেছে। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।

রোববার (৭ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে