রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:১৮:০৯

এবার যে সুখবর ফ্যামিলি ও কৃষি কার্ড ইস্যুতে

এবার যে সুখবর ফ্যামিলি ও কৃষি কার্ড ইস্যুতে

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘জুলাই থেকে ব্যাপক হারে কৃষক কার্ড দেওয়ার কাজও শুরু হবে। দেশে কৃষি উৎপাদন বাড়াতে এই খাতে সরকারের বিনিয়োগ আরো বাড়াতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি ওয়ার্ডে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দেওয়া প্রয়োজন।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার।

দেশের কৃষি খাত এবং প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি ভাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের সুরক্ষায় এই কার্ড বিতরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে।’

আলোচনাসভায় কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে