শনিবার, ২৭ জুন, ২০২৬, ০৩:৫৬:৩১

এই বড় সুখবর আসছে যেসব প্রাথমিক শিক্ষকদের জন্য

এই বড় সুখবর আসছে যেসব প্রাথমিক শিক্ষকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : চূড়ান্ত সুপারিশের পরেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান-পদায়ন এখনও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় সমস্যার সমাধানে রোববার (২৮ জুন) বৈঠকে বসছে এ বিষয়ে গঠিত কমিটি।

বৈঠকে সহকারী শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

এরআগে, ২৪ জুন এক চিঠির মাধ্যমে এ বৈঠকের বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন, কর্মরত সব শিক্ষকের বদলি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও পর্যালোচনা করে নিষ্পত্তিকরণের লক্ষ্যে জাতীয় কমিটির বৈঠক ২৮ জুন অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে তার অফিসকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। 

গত ২২ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, পর্যালোচনা এবং নিষ্পত্তি করার লক্ষ্যে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সে হিসেবে এটিই এ কমিটির প্রথম সভা।
 
গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। মৌখিক পরীক্ষা নিয়ে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে