শনিবার, ২৭ জুন, ২০২৬, ০৪:৩১:১৬

যুক্তরাষ্ট্রে যাদের ভিসা বাতিল হতে পারে, সতর্কবার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে যাদের ভিসা বাতিল হতে পারে, সতর্কবার্তা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের

এমটিনিউজ২৪ ডেস্ক : বিদেশি দর্শনার্থীদের উদ্দেশ্যে এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার অনৈতিক সুবিধা বা অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয়া হয়।

 এতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।

দূতাবাস আরও জানিয়েছে, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।
 
সতর্কবার্তায় আরও উল্লেখ্য করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে