বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ০২:১৮:৫৬

অতিরিক্ত ফির প্রস্তাব মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই

অতিরিক্ত ফির প্রস্তাব মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই

এমটিনিউজ২৪ ডেস্ক : মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই অতিরিক্ত ফির প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া ১৪টি সেবায় চার্জ বসানো এবং বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন-এবিবি।

কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া এ প্রস্তাবে মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে গুনতে হবে ১০০ থেকে ৩০০ টাকা। স্থগিত হয়ে যাওয়া ব্যাংক হিসাব সচলে ফি ৫০০ টাকা। ঋণ প্রক্রিয়ায় মাসুলও এক লাফে চার গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া ১৪টি সেবায় নতুন ফি বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবিবি থেকে।

তবে বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের ওপর অযৌক্তিক চাপ পড়ে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ব্যাংকগুলোকে ঋণ বিতরণ করে মুনাফা বাড়ানোরও আহ্বান বাংলাদেশ ব্যাংকের।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ব্যাংকগুলো গ্রাহকদের ওপর বাড়তি বিভিন্ন ধরনের ফি বা চার্জ আরোপ করে সেটা  সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি একটা অনিহা সৃষ্টি করবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবে।

এদিকে ব্যাংকগুলো এটিকে ব্যাংকিং খাতের স্বাভাবিক চর্চা হিসেবে দেখছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে