বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০:০৩

ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ২১৬ টাকা

ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ২১৬ টাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে গতকাল মঙ্গলবার আরো কমেছে সোনার দাম। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে নতুন এই দাম। এরপর নতুন করে দামে সমন্বয় না হওয়ায় আজ বুধবার সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে সোনা। 

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

এর আগে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দামও ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ১৪১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৪ টাকা কমিয়ে ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।