রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:২৫:৩২

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

এমটিনিউজ২৪ ডেস্ক : সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। তিন দফা কমার পর প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকার।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। গত বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। আজ রবিবারও ওই দামেই বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ২১৬ টাকা বাড়ানোয় দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। এরপর ২৮ সেপ্টেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এখন আবার দাম কমানোর ফলে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম কমল ৬ হাজার ৬৫ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।