শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ০২:৩০:২২

শেখ হাসিনাকে নিয়ে মহিলা লীগ নেত্রীর অডিও ভাইরাল

শেখ হাসিনাকে নিয়ে মহিলা লীগ নেত্রীর অডিও ভাইরাল

এমটিনিউজ ডেস্ক : অডিওতে মোবাইলে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে মাহমুদা বেগমকে। সেখানে হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন মহিলা লীগের এই নেত্রী। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি যুগান্তর। 

মোবাইলের অপর প্রান্তে থাকার নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, আমি যে বেঁচে আছি এই তো বেশি।  কেন করবে; উনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা।  আমরাও এ দলটি বানিয়েছি- এটা আমাদেরও দল।  উনার একার দল না। উনি যা মন চাইবে তাই করবে। 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পায় নাই। শেখ হাসিনার আমাকে দেওয়ার-নেওয়ার কিছু নাই ও আমার জন্য কিছু করতে পারবে না।  তাই আমাকে যদি ইনসাল্ট করে আমিও তাকে ছেড়ে দেব না। আমি কিছু মনে করি না এখন’।

মহিলা লীগের এই নেত্রী বলেন, ‘আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশেকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা।  তুমি লিখে রাখ; তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ।  ভবিষ্যৎ খুব খারাপ জানো? কিছুই জানো না।  আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সঙ্গে যোগাযোগ রাখি।  উনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন- বলো আমাকে। কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারে না কেন? সূত্র : যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।