রবিবার, ১০ জুলাই, ২০২২, ০৯:০২:৫৭

কেন দলে বার বার পরিবর্তন, কারণ জানালেন রোহিত

কেন দলে বার বার পরিবর্তন, কারণ জানালেন রোহিত

স্পোর্টস ডেস্ক: প্রথম দুইটি টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজের দখল নিয়েছে ভারত। তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে চারটি পরিবর্তন করা হয়েছে। কেন দলে বার বার পরিবর্তন, কারণ জানালেন অধিনায়ক রোহিত শর্মা।

ভারতীয় অধিনায়ক জানালেন, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে সবাইকে দেখে নিতে চাইছেন তারা। তিনি বলেন, ‘‘আমরা জয়ী দলে বেশি বদল করতে চাই না কিন্তু বিশ্বকাপের আগে কয়েকটা দিক একটু ঝালিয়ে নিতে চাইছি। বিশ্বকাপে সেরা একাদশ নিয়ে নামতে চাইছি। তাই এতগুলো পরিবর্তন করা হচ্ছে।’’

তৃতীয় টি-২০ ম্যাচে দলে রয়েছেন উমরান মালিক। তাকে নিয়ে উচ্ছ্বসিত রোহিত। তিনি বলেন, ‘‘উমরানের বোলিং দেখার জন্য মুখিয়ে আছি। তার দারুণ প্রতিভা। ওকে আরও আত্মবিশ্বাস দিতে চাই।’’

ভারতীয় দলে চারটি পরিবর্তন করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আয়ার, উমরান মালিক, রবি বিষ্ণোই ও আবেশ খান। বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চহাল।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে