রবিবার, ১০ জুলাই, ২০২২, ০৯:১৬:৪৭

মালানের ঝড়ো ব্যাটিংয়ে ভারতকে বড় টার্গেট দিলো ইংল্যান্ড

মালানের ঝড়ো ব্যাটিংয়ে ভারতকে বড় টার্গেট দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: প্রথম দুইটি টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজের দখল নিয়েছে ভারত। তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে চারটি পরিবর্তন করা হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটে নামে ইংল্যান্ড।

দাউইদ মালানের ঝড়ো ব্যাটিংয়ে ভারতকে বড় টার্গেট দিলো ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান করেছে বাটলার বাহিনী। ১৮ রান করে আবেশ খানের বলে আউট হন জস বাটলার। ২৭ রান করে উমরান মালিকের বলে আউট হন জেসন রয়।

মালান ৩৯ বলে ৭৭ রানের মাথায় রবি বিষ্ণোইয়ের বলে ঋষভ পান্থের হাতে ক্যাচ তুলে সাঝ ঘরে ফেরেন। এরপরই মঈন আলীকে প্রথম বলেই আউট করেন রবি বিষ্ণোই। শেষ মুহুর্তে হ্যারি ব্রক ৯ বলে ১৯ রানের একটা ইনিংস খেলে যান। লিয়াম লিভিংস্টোন শেষ পর্যন্ত ২৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

ভারতীয় দলে চারটি পরিবর্তন করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আয়ার, উমরান মালিক, রবি বিষ্ণোই ও আবেশ খান। বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চহাল।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে