মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ০৯:৪১:০২

জর্ডান ও আলজেরিয়া ম্যাচের ফলাফলে নজর রাখছে আর্জেন্টিনা

জর্ডান ও আলজেরিয়া ম্যাচের ফলাফলে নজর রাখছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আলজেরিয়ার পর অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন লিওনেল স্কালোনির শিষ্যদের মূল লক্ষ্য 'জে' গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা। এই লক্ষ্য পূরণে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হতে যাওয়া জর্ডান ও আলজেরিয়া ম্যাচের ফলাফলের ওপর বিশেষভাবে নজর রাখছে আলবিসেলেস্তেরা।

দুই ম্যাচে সম্ভাব্য ছয় পয়েন্টের মধ্যে ৬ পয়েন্টই পেয়েছে আর্জেন্টিনা, গোল ব্যবধান +৫। জর্ডান ও আলজেরিয়া ম্যাচের দুই ধরনের ফল গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করবে। জর্ডান ও আলজেরিয়া ম্যাচটি ড্র করলে আর্জেন্টিনার পয়েন্ট এবং গোল ব্যবধান তাদের শীর্ষস্থান নিশ্চিত করবে। জর্ডানের বিপক্ষে আলজেরিয়া জয় পেলেও আর্জেন্টিনার শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকবে।

তবে যদি আজ জর্ডান আলজেরিয়াকে পরাজিত করে, তবে আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসাব জটিল হয়ে পড়বে। সেক্ষেত্রে শীর্ষস্থান নিশ্চিত করার জন্য মেসিদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনকি শেষ ম্যাচে পরাজয় এবং গোল ব্যবধানের হিসেবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

সেক্ষেত্রে শুধু জর্ডানকে আজ জিতলেই চলবে না, শেষ ম্যাচেও আর্জেন্টিনাকে হারাতে হবে এবং গোলব্যবধানটাও কিন্তু বাড়াতে হবে। সেক্ষেত্রে মেসিরা গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ৩২ এ খেলতে পারে।  বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে পা রাখতে পারবে কি না, তা এখন নির্ভর করছে জর্ডান-আলজেরিয়ার মাঠের পারফরম্যান্সের ওপর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে