মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ০৯:১৬:৩৭

একই পরিবারের স্বামী, স্ত্রী ও দুই সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা

একই পরিবারের স্বামী, স্ত্রী ও দুই সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা

এমটিনিউজ২৪ ডেস্ক : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই পরিবারের স্বামী, স্ত্রী ও দুই সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে