বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০১:৩৪

অবশেষে যেদিন থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ঘোষণা

অবশেষে যেদিন থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : রমজান ও পবিত্র ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 এতে বলা হয়, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ),  স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে। পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে ক্লাস শুরু হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে