বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৩:৫৬

শেষ পর্যন্ত রমজান উপলক্ষ্যে যেদিন থেকে স্কুল ছুটি শুরু

শেষ পর্যন্ত রমজান উপলক্ষ্যে যেদিন থেকে স্কুল ছুটি শুরু

এমটিনিউজ২৪ ডেস্ক : নানা আলোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

প্রাথমিকের ছুটির প্রজ্ঞাপন দেখুন এখানে>>>

এদিকে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে।

এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ রোববার থেকে কলেজ ও মাদরাসায় ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।

মাধ্যমিকের ছুটির প্রজ্ঞাপন দেখুন এখানে>>>

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে