বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ০৯:৪৮:৩৭

বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞ ইরান : জলিল রহিমি জাহনাবাদি

বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞ ইরান : জলিল রহিমি জাহনাবাদি

এমটিনিউজ২৪ ডেস্ক : আজ ইরানের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার (৪ মার্চ) রাজধানী ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলোচনা করেন তিনি।

এই ব্যাপারে রাষ্ট্রদূত জানান, ইরানে বর্তমানে কতজন বাংলাদেশি অবস্থান করছেন—এর সঠিক পরিসংখ্যান তার কাছে নেই। তবে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কোনো ধরনের সহযোগিতা চাওয়া হলে বা প্রয়োজনীয় তথ্য জানানো হলে ইরান সরকার সর্বোচ্চ ও যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ইরান নাগরিকদের বিদেশি হিসেবে আলাদা করে দেখে না। দেশে অবস্থানরত যেকোনো ব্যক্তি সমস্যায় পড়লে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে সহমর্মিতা জানিয়েছে। বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা ইরানের সঙ্গে যোগাযোগ করেছেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কথা উল্লেখ করেন তিনি। এসব বৈঠকের ছবি তিনি ইরানে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, আমাদের সর্বোচ্চ নেতা এই যুদ্ধ চলাকালেও কোথাও আশ্রয় নেননি, তিনি জনগণের সঙ্গেই ছিলেন। বিশিষ্ট সাহাবি খালেদ (রা.) মৃত্যুর আগে বলে গেছেন ‘জনগণের মধ্য থেকে বিদায় নেওয়াই অনেক বেশি গৌরবের’। আমরা অত্যন্ত গর্ববোধ করি যে আমাদের মহান নেতা পবিত্র রমজান মাসে শাহাদাত বরণ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে