বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ০৬:১৪:১২

ভারতকে শেখ হাসিনা ইস্যুতে এবার যে অনুরোধ

ভারতকে শেখ হাসিনা ইস্যুতে এবার যে অনুরোধ

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি শুধু ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, ভারত বাংলাদেশের ভালো বন্ধু, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তাই এই ফ্যাসিস্ট অবৈধ সরকারকে আপনারা আশ্রয়-প্রশ্রয় দেবেন না।

আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে সম্পর্ক বহাল রাখার জন্য হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে আপনারা ফেরত দেবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এই ১৭ বছর অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।

বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশ ধ্বংসকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠার কারণে দুই বছর আগে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা ও তার দোসররা।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। চক্রান্ত-ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে।

আপনার স্থান বাংলাদেশের মাটিতে আর কোনোদিন হবে না।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ও বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে