স্পোর্টস ডেস্ক: অনেকের মতে মেসি বিশ্ব সেরাদের সেরা। তার পরে বিবেচনা করা হয় নেইমার কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
কিন্তু গার্দিওলা মতে বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনের অবস্থান মেসির পরই।
ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নামাউথকে গুড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ব্রইন দারুণ খেলেছে। ও খেলা বুঝে। আমি মেসির সঙ্গেও কাজ করেছি। মেসি যদি সেরাদের সেরা হয়। তবে ব্রইন মেসির পরেই আছে।’
প্রসঙ্গত, ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে গুড়িয়ে দেয়ার মূল কারিগর বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইন। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটের মাথায় সিটিকে উল্লাসে ভাসান এই সুপারস্টার।
১৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ/এআর