স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যেও।
বিশ্বকাপের বড় বড় তারকারা এখনো মাঠে নামেনি। মাঠ মাতানোর আগেই ভাইরাল পতুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এক তরুণী ভক্ত রোনালদোর সঙ্গে দেখে সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
মুর্হূতে নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিআরসেভেনের সঙ্গে দেখা করতে পর্তুগালের ট্রেনিং ক্যাম্পের বাইরে অপেক্ষা করছিলেন বেলজিয়ামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর সেলিন ডেপ্ট। রোনালদোকে দেখেই আবেগ ধরে রাখতে পারেননি এই জনপ্রিয় ইউটিউবার। কান্নায় ভেঙে পড়েন তিনি। তার পরই তারকা ফুটবলারকে জড়িয়ে ধরেন। তৈরি হয় বিশেষ এক আবেগঘন মুর্হূত।
সেলিনকে কাঁদতে দেখে রোনালদো বলেন, ‘কেঁদো না।’ জবাবে আবেগপ্রবণ সেলিন বলেন, ‘সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে এক বিরাট অনুপ্রেরণা।
এর পরে রোনালদোর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন সেলিন। পর্তুগিজ অধিনায়ক হাসিমুখে সেই অনুরোধ মেনে নেন।
কে এই সেলিন ডেপ্ট?
সেলিন ডেপ্ট বেলজিয়ামের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তিনি মূলত ইউটিউব এবং টিকটকে কনটেন্ট তৈরি করেন। ক্যারিয়ারের শুরুর দিকে ফুটবলও খেলেছেন। বর্তমানে বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকাদের একজন তিনি। টিকটকে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। অন্যদিকে ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় ৬ কোটি।
২৬ বছর বয়সি সেলিন এর আগে বিশ্বের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে কনটেন্ট তৈরি করেছেন। সেই তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং নেইমারের মতো ফুটবলাররা। এবার রোনালদোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।