রেজাউল করিম রাজু : দু’দশকের বেশি সময় ধরে থাকা বিএনপির সুরক্ষিত রাজশাহী ঘাঁটি এখন অরক্ষিত। কি ক্ষমতায়, কি ক্ষমতার বাইরে- সব সময় এখানকার সংসদীয় আসনগুলো প্রায় সবই ছিল তাদের। এমন অবস্থা দাঁড়িয়েছিল যে কাউকে ধানের শীষ প্রতীক ধরিয়ে দিলেই নির্বাচনী বৈতরণী পার। গর্ব করে বলা হতো রাজশাহীর অঞ্চলের মাটি বিএনপির দুর্জয় ঘাঁটি। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের পক্ষে রায় দিয়েছে জনতা। মন্ত্রী, এমপি, মেয়র সব কিছুতেই ছিল জয় জয়কার।
বিশেষ করে এরশাদ সরকারের পতনের পর