এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের জীবনে প্রেম-ভালোবাসার সত্যিই কোন বয়স নেই! ১১৩ বছর বয়সী কনের বিয়ে হয়েছে ৭০ বছর বয়সী বরের সাথে। তবে মনের মানুষটিকে বিয়ের জন্য রাজী করাতে ছয়টি মাস অনবরত চেষ্টা চালিয়ে যেতে হয়েছে বরকে। অবশেষে গত সপ্তাহে তাদের বিয়ে হয়েছে। আশপাশের অনেকে উপস্থিতও ছিলেন এই বিয়েতে।
ঘটনাটি ঘটেছে চীনের জিনজিয়াং প্রদেশের বাচু শহরে। কনে আজিতিহান সায়ুতি ও বর আমিতি আহমতি উভয়ে একটি নাসিং হোমের বাসিন্দা। সেখানে ২০১৩ সালে প্রথম দেখা হয়েছিল তাদের। এরপর প্রেম, যার পরিনতি বিয়ে।
...বিস্তারিত»